শ্রীলীলা জানিয়েছেন, অভিনয় থেকে দূরে থাকার কারণ দক্ষিণী সিনেমা ছেড়ে দেওয়া নয়। বরং চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করে বর্তমানে মুম্বাইয়ে মেডিকেল ইন্টার্নশিপ করছেন তিনি। এ কারণে নতুন সিনেমার প্রস্তাব পেলেও কাজ করার সুযোগ হয়নি।
হায়দরাবাদে ‘ওএম: অপারেশন মোল’ সিনেমার তেলেগু প্রি-রিলিজ অনুষ্ঠানে নিজের অবস্থান পরিষ্কার করেন শ্রীলীলা। তিনি জানান, গত দুই বছর ইন্টার্নশিপের কারণে শারীরিকভাবে মুম্বাইয়ে উপস্থিত থাকতে হয়েছে। ফলে সিনেমা বাছাই করাও সম্ভব হয়নি।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা চালিয়ে গেছেন শ্রীলীলা। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিজ্ঞানের ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি।
এদিকে আগামীতে রজনীকান্তের সঙ্গে ‘ধর্মন’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ফলে দক্ষিণী সিনেমা ছাড়ার গুঞ্জন আপাতত ভিত্তিহীন বলেই স্পষ্ট হয়েছে।


মন্তব্য করুন