বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে পড়বে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি আরও বলেন, যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণরা আকাশও জয় করতে সক্ষম। তাই তাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত উন্নয়নে এগিয়ে যেতে হবে।
তারেক রহমান জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, দক্ষতা ও মেধাকে কাজে লাগানো প্রয়োজন।
তরুণদের নতুন নতুন ধারণা নিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর এবং প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট তৈরির উদ্যোগ বাস্তবায়িত হলে মহাকাশ গবেষণা ও প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন