বৈঠকে বড় কোনো চুক্তি না হলেও তিন নেতার একসঙ্গে বসা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বৃহৎ শক্তিগুলো শান্তিতে থাকলে বিশ্ব নিরাপদ থাকে, আর সংঘাতে জড়ালে বিশ্ব বিশৃঙ্খলায় পড়ে।
তিন নেতার বৈঠকে নিজস্ব রাজনৈতিক লক্ষ্য ছিল। আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন চাপের মুখে থাকা পুতিনের জন্য এটি ছিল নিজের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার সুযোগ। শি জিনপিং নিজেকে প্রভাবশালী আন্তর্জাতিক কূটনীতিক হিসেবে তুলে ধরতে চেয়েছেন। অন্যদিকে ট্রাম্প দেখাতে চেয়েছেন, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এখনো গুরুত্বপূর্ণ।
বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেন ট্রাম্প। পাশাপাশি ইরান সংঘাত এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে রাশিয়া ও চীনের সঙ্গে নতুন চুক্তির আগ্রহ প্রকাশ করেন তিনি। তবে চীনের পক্ষ থেকে নিরস্ত্রীকরণ চুক্তিতে আগ্রহের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।
এআই প্রযুক্তিতেও যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা আলোচনায় আসে। বিশেষ করে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানি নিয়ে দুই দেশের মতপার্থক্য রয়েছে।
বিশ্লেষকদের মতে, তাৎক্ষণিক কোনো চুক্তি না হলেও কূটনৈতিকভাবে চীন সবচেয়ে বেশি লাভবান হয়েছে। শি জিনপিং যুক্তরাষ্ট্রের সমকক্ষ শক্তি হিসেবে চীনের অবস্থান তুলে ধরার সুযোগ পেয়েছেন। তবে ইউক্রেন ও ইরান যুদ্ধের সমাধানে এই বৈঠক কতটা কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত।

মন্তব্য করুন