সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপারে থাকা শক্তির ইঙ্গিতপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করেই এ সম্পর্ক প্রতিষ্ঠিত।
নয়াদিল্লির এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরাসরি কোনো অবস্থান না নেওয়ার বিষয়টি স্পষ্ট করেছে ভারত। তবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহের কথা জানিয়েছে দেশটি।

মন্তব্য করুন