বায়ুদূষণে আবারও উদ্বেগজনক অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ নবম স্থানে রয়েছে ঢাকা। অন্যদিকে, দূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর, যেখানে বাতাসের মান পৌঁছেছে দুর্যোগপূর্ণ পর্যায়ে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ১৫৫। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর।
অন্যদিকে, ২৭২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লাহোর। দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি, স্কোর ২০৬। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের মুম্বাই এবং একই স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভিয়েতনামের হ্যানয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো। ৫১ থেকে ১০০ হলে সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ, বায়ুদূষণ বেশি থাকলে বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বাইরে চলাচলে সতর্ক থাকা উচিত।

মন্তব্য করুন