বিদেশে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান তিনি। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল তার। তবে ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছানোর পর তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের হাতে তার গ্রেপ্তারের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তৎপরতা শুরু হয়েছে।