ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জুন ২০২৬   ৩০ বার পঠিত
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

দেশের সব এলাকার সমান উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি দলের সংসদ সদস্যদের মতোই বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট সেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী এবং উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের বৈষম্য করা হবে না। তিনি জানান, বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সরকারি দলের মতোই উন্নয়ন সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের ক্ষেত্রেও উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ রয়েছে এবং তাদের সহযোগিতার বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সংসদে একটি পূর্ববর্তী বৈঠকের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সেখানে বিরোধী দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে কিছু উন্নয়ন সহায়তা না পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, সরকার জনগণের দ্বারা নির্বাচিত এবং জবাবদিহিতামূলক। তাই গঠনমূলক সমালোচনা গ্রহণ করে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া হবে।