ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

নির্দিষ্ট সময়ের আগেই কলেরা টিকা পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ৪১ বার পঠিত
নির্দিষ্ট সময়ের আগেই কলেরা টিকা পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

ছবি: -সংগৃহীত

কলেরা প্রতিরোধে বিনামূল্যে মুখে খাওয়ার টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করছেন ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষ। রাজধানীসহ দেশের ১৪টি উচ্চঝুঁকিপূর্ণ উপজেলা ও থানায় চলছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’।

রাজধানীর বিভিন্ন টিকাকেন্দ্রে অভিভাবকদের সন্তানদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে দেখা গেছে। অনেকেই জানিয়েছেন, শিশুদের বারবার পেটের সমস্যায় ভুগতে হওয়ায় কলেরা টিকা তাদের বাড়তি স্বস্তি দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচির আওতায় উচ্চঝুঁকিপূর্ণ এলাকার ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে দুই ডোজে বিনামূল্যে ইউরিকল প্লাস টিকা দেওয়া হচ্ছে। গর্ভবতী নারী ছাড়া এক বছর বা তার বেশি বয়সী সবাই এ টিকা নিতে পারবেন।

প্রথম ডোজ দেওয়া হচ্ছে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর। ঢাকার চারটি সিটি করপোরেশন এলাকা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ও থানায় এ কার্যক্রম চলছে।

শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচরের ১৭টি ওয়ার্ডে ১৯২টি কেন্দ্রে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।

আইসিডিডিআর,বি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে ১৪টি এলাকায় টিকাদান চলছে। পরবর্তী ধাপে উচ্চঝুঁকিতে থাকা আরও ১৪৪টি উপজেলায় কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ জানান, দুই ডোজের এই টিকা প্রায় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর প্রায় ২৯ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হন এবং প্রায় ৯৫ হাজারের মৃত্যু হয়। দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে এ রোগের ঝুঁকি তুলনামূলক বেশি। বাসস

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930