প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকতে পারে, তবে বাস্তবতা ও প্রত্যাশা এক বিষয় নয়। প্রত্যর্পণ ছাড়া তাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নিরাপত্তা ও নজরদারির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা সম্ভব।

মন্তব্য করুন