এ বিয়ের মধ্য দিয়ে কলকাতার আরেক অভিনেত্রীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে মিমির। সিদ্ধার্থ দত্তের ভাইয়ের স্ত্রী ছোট পর্দার অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন তিনিও।
মিমির প্রশংসা করে ত্রমিলা বলেন, মিমি খুব ভালো একজন মানুষ। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে যাবতীয় আয়োজনের দায়িত্ব নিজের হাতেই সামলাচ্ছেন তিনি। এ কাজে তার সঙ্গে রয়েছেন হবু স্বামী সিদ্ধার্থও।
মিমিকে বিয়েতে কী উপহার দেবেন, এমন প্রশ্নের জবাবে ত্রমিলা বলেন, ‘সোনা ছাড়া তো মুখ দেখাই যায় না, তার ওপর যদি এমন সোনার মেয়ে হয়, তাহলে সোনা ছাড়া তো কথাই নেই।’
তার এই মন্তব্যে মিমির জন্য সোনার গয়না উপহার দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে এখনো মিমির বিয়ের আনুষ্ঠানিক ছবি প্রকাশ্যে আসেনি। তবে পেছন দিক থেকে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অফ-হোয়াইট লেহেঙ্গা পরা মিমিকে ভিক্টরি সাইন দেখাতে দেখা যায়।
বিয়ের আনুষ্ঠানিকতা ঘিরে ভক্তদের মধ্যে এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী। আগামী ৫ ডিসেম্বরের আয়োজনের অপেক্ষায় তার অনুরাগীরা।


মন্তব্য করুন