ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে। গত ৫ নভেম্বর পার্লামেন্টে বিলটি পাস হওয়ার পর প্রেসিডেন্টের স্বাক্ষর ছিল অনুমোদন প্রক্রিয়ার শেষ ধাপ।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ে আঞ্চলিক উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে গত আগস্টে মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, জোটের কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর ফলে তিন দেশের মধ্যে সামরিক সহযোগিতা ও পারস্পরিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বিশেষ করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কার মধ্যে সৌদি আরবের নিরাপত্তা জোরদারে তুরস্কের সামরিক সহযোগিতার পথ আরও সুগম হতে পারে।
এদিকে, চুক্তি নিয়ে আলোচনা করতে শুক্রবার ও শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিন দেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গত মাসে তুরস্কের ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতা রয়টার্সকে জানিয়েছিলেন, চুক্তির আওতায় সৌদি আরবে সামরিক সদস্য মোতায়েনের অনুমতি চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করতে পারে সরকার।
তবে সেনা মোতায়েনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো আলাদাভাবে সম্পন্ন হওয়ার বিষয় রয়েছে।


মন্তব্য করুন