ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শিগগিরই গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে, আশা প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র নবায়নের সময় ২৯ অক্টোবর পর্যন্ত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বাংলাদেশের সার্বিক সংস্কারে সহযোগিতা করতে চায় ইউএনডিপি ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুদ্ধ ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও এমিরেটসের রেকর্ড মুনাফা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৫১ বার পঠিত
যুদ্ধ ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও এমিরেটসের রেকর্ড মুনাফা

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিমান চলাচলে নানা বাধা তৈরি হলেও রেকর্ড মুনাফা অর্জন করেছে এমিরেটস গ্রুপ। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি মোট ৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার কর-পূর্ব মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। এর মধ্যে শুধু এমিরেটস এয়ারলাইনসই ৬ দশমিক ২ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে, ফলে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে লাভজনক বিমান সংস্থার অবস্থান ধরে রেখেছে।

আর্থিক প্রতিবেদনে এমিরেটস গ্রুপ জানায়, তাদের মোট রাজস্ব আয় বেড়ে ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে গ্রুপটির নগদ সম্পদের পরিমাণ ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২ বিলিয়ন ডলারে।

প্রতিষ্ঠানটি জানায়, নতুন উড়োজাহাজ, প্রযুক্তি, স্থাপনা ও সরঞ্জামে বছরজুড়ে প্রায় ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি মালিক প্রতিষ্ঠান দুবাই ইনভেস্টমেন্ট কর্পোরেশনকে ১ বিলিয়ন ডলার লভ্যাংশ দেওয়ার ঘোষণাও দিয়েছে এমিরেটস গ্রুপ।

বর্তমানে এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্ক ৮০টি দেশের ১৫২টি শহরে বিস্তৃত। এছাড়া কোডশেয়ার ও আন্তঃবিমান অংশীদারিত্বের মাধ্যমে যাত্রীরা বিশ্বের ১ হাজার ৭০০টির বেশি শহরে সংযোগ সুবিধা পাচ্ছেন।

এমিরেটস গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও এই সাফল্য প্রতিষ্ঠানটির শক্তিশালী ব্যবসায়িক কাঠামো, নিরাপত্তা, উদ্ভাবন ও দক্ষ জনবলের প্রতিফলন।

২০২৫-২৬ অর্থবছরে এমিরেটস এয়ারলাইনস মোট ৫ কোটি ৩২ লাখ যাত্রী পরিবহন করেছে। অন্যদিকে তাদের কার্গো শাখা ২৪ লাখ টন পণ্য পরিবহন করে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031