ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার

দেম্বেলের দুরন্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ২৪ বার পঠিত
দেম্বেলের দুরন্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

ছবি: -সংগৃহীত

উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। আর্লিং হালান্ডকে ছাড়া মাঠে নামা নরওয়ের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় দিদিয়ের দেশমের দল।

ম্যাচের সপ্তম মিনিটেই গোলের খাতা খুলে ফ্রান্সকে এগিয়ে দেন দেম্বেলে। এরপর ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সদ্য ব্যালন ডি’অরজয়ী এই উইঙ্গার।

এক মিনিট পরই থেলোনিয়াস আসগার্ডের গোলে ব্যবধান ২-১ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নরওয়ে। তবে সেই আশায় দ্রুতই পানি ঢেলে দেন দেম্বেলে। ৩২তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস থেকে বাঁ পায়ের দারুণ এক বাঁকানো শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন দেম্বেলে। এই তালিকায় এখনও শীর্ষে রয়েছেন ১৯৫৪ বিশ্বকাপে মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করা অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্ট।

বিরতির পর ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল নরওয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পেলেও ইয়র্গেন স্ট্রান্ড লারসেনের দুর্বল শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ।

শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দেজিরে দুয়ের গোল ফ্রান্সের জয়কে আরও বড় করে। ৪-১ গোলের এই দাপুটে জয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে আত্মবিশ্বাস নিয়েই নকআউট পর্বে পা রাখল বর্তমান রানার্সআপরা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930