ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার

পেলেকে ছাড়িয়ে নতুন ইতিহাস এমবাপ্পের, বিশ্বকাপে এখন শুধু মেসিই সামনে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ২৭ বার পঠিত
পেলেকে ছাড়িয়ে নতুন ইতিহাস এমবাপ্পের, বিশ্বকাপে এখন শুধু মেসিই সামনে

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপের মঞ্চে গড়লেন আরেকটি অনন্য কীর্তি। নরওয়ের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করে ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপে গোল ও অ্যাসিস্টের সম্মিলিত রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি।

নরওয়ের বিপক্ষে ম্যাচে এমবাপ্পের দুটি অ্যাসিস্টে তার বিশ্বকাপ ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬টি, আর অ্যাসিস্ট ৪টি। সব মিলিয়ে ২০টি গোলে সরাসরি অবদান রেখে তিনি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল-অবদানকারী ফুটবলার হয়ে উঠেছেন। এ তালিকায় পেলের মোট অবদান ছিল ১৯টি।

এই মুহূর্তে এমবাপ্পের সামনে রয়েছেন শুধু আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপে মেসির ঝুলিতে রয়েছে ১৮টি গোল ও ৯টি অ্যাসিস্ট, অর্থাৎ মোট ২৭টি গোলে অবদান—যা ইতিহাসের সর্বোচ্চ।

মাত্র ২৭ বছর বয়সেই একের পর এক বিশ্বকাপের রেকর্ড নিজের করে নিচ্ছেন এমবাপ্পে। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপ ইতিহাসের আরও অনেক কীর্তিই তার দখলে যেতে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930