ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার

ফ্রান্স ম্যাচে ১০ পরিবর্তন, বিশ্বকাপের বিরল তালিকায় নাম লেখাল নরওয়ে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ৩১ বার পঠিত
ফ্রান্স ম্যাচে ১০ পরিবর্তন, বিশ্বকাপের বিরল তালিকায় নাম লেখাল নরওয়ে

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপে নকআউট নিশ্চিত হওয়ার পর বড় দলগুলো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেয়—এটা নতুন কিছু নয়। তবে ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একসঙ্গে ১০ জন পরিবর্তন করে চমকে দিয়েছে নরওয়ে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগের একাদশ থেকে মাত্র একজনকে রেখে বাকি ১০ জন ফুটবলার বদলে মাঠে নামান নরওয়ের কোচ। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ডসহ দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তে নরওয়ে বিশ্বকাপের ইতিহাসে বিরল এক তালিকায় জায়গা করে নিলেও নতুন রেকর্ড গড়তে পারেনি। কারণ, ২০০৬ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে স্পেন পুরো একাদশের ১১ জনকেই বদলে মাঠে নামিয়ে এখনও সেই অনন্য রেকর্ড ধরে রেখেছে।

এ ছাড়া ২০১৮ বিশ্বকাপে জাপানের বিপক্ষে বেলজিয়াম এবং ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলও তাদের একাদশে ১০টি পরিবর্তন এনেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো নরওয়ের নামও।

তবে ব্যাপক রদবদল কাজে আসেনি। ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব শেষ করতে হয়েছে নরওয়েকে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930