মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

মাজারে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।