https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে ১৪১ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে হামে আক্রান্ত ৯৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১ হাজার ৪১ শিশু হাসপাতাল ছেড়েছে।
এ পর্যন্ত দেশে হামে ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৬২ জন। এর মধ্যে ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২১১ শিশুর এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকার, একজন সিলেটের এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।