জাতীয় সংসদের দিনের কার্যক্রম শেষে সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় অধিবেশন শেষে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা করমর্দন করেন। এ সময় তারা সংক্ষিপ্ত সময়ের জন্য শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বিরোধী দলের অন্য সদস্যরাও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন।