ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
আইসিজের মামলার রায় অক্টোবরে ঘোষণা হতে পারে আইএমএফের পূর্বাভাস, ২০৩০ সালে বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা নিয়ে যা বলল ভারত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, আগামী দুই দিন বাড়তে পারে ভারী বর্ষণ নেপাল-চীন সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট হ্রদে পানি উপচে নতুন আতঙ্ক নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পুতিনের হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০ ইরান যুদ্ধে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি যুক্তরাষ্ট্রের

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, দুই আসামি দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, দুই আসামি দুই দিনের রিমান্ড

ছবি: -সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত দুজন হলেন কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা মো. নুরুল ইসলাম (৫২) এবং যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।

মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত ইমতিয়াজ আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গত ৬ জুলাই রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন, যাদের মধ্যে দুইজন সাংবাদিকও রয়েছেন।

তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুই আসামিকে সমাবেশ শুরুর আগে এবং চলাকালে ঘটনাস্থল ও আশপাশে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা গেছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পরিকল্পনা, সম্ভাব্য সহযোগীদের পরিচয়, বিস্ফোরক সংক্রান্ত তথ্য এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হতে পারে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল এবং জামিনের আবেদন করেন। তারা আদালতে দাবি করেন, আসামিদের গভীর রাতে নিজ নিজ বাসা থেকে আটক করা হয়েছে এবং বিস্ফোরণের ঘটনায় তাদের সম্পৃক্ততা নেই। হয়রানির উদ্দেশ্যে তাদের মামলায় জড়ানো হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।