ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণসহ দুইজন গ্রেপ্তার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রণোদনা, গ্রিডে প্রতি ইউনিটে মিলবে ১০.৫০ টাকা ফের কমল সোনা-রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৫ হাজার সফর শেষে ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ একাদশে ভর্তির আবেদন শুরু আজ রাজনৈতিক পরিচয়ে অপরাধীকে অনুকম্পা দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে চার খুন, দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ

তেজগাঁও কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   ৩৭ বার পঠিত
তেজগাঁও কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ছবি: -সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি মোড় এলাকায় কলমিলতা কাঁচাবাজারের নিচতলায় আগুন ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930