ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান জিতলে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের মোবাইল ফোনে যোগাযোগ, হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা

সৌদি আরবে দেখা যাবে শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ২১ বার পঠিত
সৌদি আরবে দেখা যাবে শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

ছবি: -সংগৃহীত

আগামী বছর সৌদি আরব একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে। ২০২৭ সালের ২ আগস্ট দেশটির বিস্তীর্ণ এলাকায় বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দেখা যাবে, যা লাখো বাসিন্দা ও দর্শনার্থী প্রত্যক্ষ করতে পারবেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ও দক্ষিণ সৌদি আরবের কিছু এলাকায় প্রায় ছয় মিনিট ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হবে। এত দীর্ঘ সময়ের গ্রহণ বিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানীদের সূর্যের বাইরের স্তর করোনা পর্যবেক্ষণ ও গবেষণার বিরল সুযোগ করে দেবে।

সৌদি মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, আভাসহ কয়েকটি শহরে প্রায় ছয় মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস দেখা যেতে পারে। অন্যদিকে জেদ্দা এবং পশ্চিম উপকূলের কিছু এলাকায় প্রায় পাঁচ মিনিট ৫০ সেকেন্ড স্থায়ী হবে পূর্ণগ্রাস।

সংস্থাটি জানিয়েছে, এই সূর্যগ্রহণ সৌদি আরবকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণ পর্যবেক্ষণকেন্দ্রে পরিণত করবে। একই সঙ্গে প্রতিবেশী মিশরের কিছু এলাকায় এই গ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যাবে।

দেশটির অন্যান্য অঞ্চলেও আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। কোথাও কোথাও সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত চাঁদের আড়ালে চলে যেতে পারে। তবে গ্রহণের সময় ও দৃশ্যমানতার মাত্রা স্থানভেদে ভিন্ন হবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তাইফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ বহু শহর ও অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে। এ সময় দিনের আলো সাময়িকভাবে গোধূলির মতো হয়ে যাবে এবং তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

সৌদি মহাকাশ সংস্থা জনগণকে নিরাপদে এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা উপভোগের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অনুমোদিত গ্রহণ চশমা বা বিশেষ সৌর ফিল্টার ছাড়া খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930