ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান জিতলে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের মোবাইল ফোনে যোগাযোগ, হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতকে হারানোর মিশনে বাংলাদেশ অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা

এশিয়ার শেয়ারবাজারে বড় দরপতন

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
এশিয়ার শেয়ারবাজারে বড় দরপতন

ছবি: -সংগৃহীত

প্রযুক্তি খাতের শেয়ারের অতিমূল্যায়ন নিয়ে উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) লেনদেনের শুরুতেই জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩ দশমিক ১৬ শতাংশ কমে ৬৬ হাজার ৫৭৯ দশমিক ৩১ পয়েন্টে নেমে আসে।

দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও ৬ দশমিক ২১ শতাংশ কমে দাঁড়ায় ৬ হাজার ৮৩১ দশমিক ৮০ পয়েন্টে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বিনিয়োগকারীদের মধ্যে প্রযুক্তি খাতের শেয়ারের মূল্য নিয়ে উদ্বেগ এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবেই বাজারে এই নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ০ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৮০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ৪১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930