ঢাকা
১৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শাহজালাল মাজারের দানবাক্সে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার টাকা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর ফের ৬.৪ মাত্রার কম্পন নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ৯০২ ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই রংমিস্ত্রি বাবুলের নাম ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে : দীনেশ ত্রিবেদী ৯ শ্রমিকের মৃত্যুর কারণ অতিরিক্ত হাইড্রোজেন সালফাইড খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায় : মির্জা ফখরুল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান উদ্বোধন প্রধানমন্ত্রীর স্বর্ণালঙ্কারের দাম ভরিতে বাড়ল ২ হাজার ১৫৮ টাকা

বৃষ্টি আসছে, তবু কমছে না ঢাকার ভ্যাপসা গরম

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ১৫ বার পঠিত
বৃষ্টি আসছে, তবু কমছে না ঢাকার ভ্যাপসা গরম

ছবি: -সংগৃহীত

রাজধানী ঢাকায় আজও ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টির পরও দিনের বেলায় ভ্যাপসা গরম পুরোপুরি কমার সম্ভাবনা কম।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031