ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র, মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ৩৫ বার পঠিত
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র, মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। টানা সপ্তম রাতেও উভয় পক্ষ হামলা-পাল্টা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে, পাল্টা জবাবে ইরান কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সর্বশেষ অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক লজিস্টিক অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতা লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করা হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় ইরানের হরমোজগান প্রদেশে নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সর্বশেষ হামলায় তিনজন নিহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

অন্যদিকে ইরান দাবি করেছে, তারা কুয়েতের ক্যাম্প উদাইরি ও আলী আল সালেম ঘাঁটি এবং জর্ডানের মুওয়াফফাক সালতি (আল আজরাক) বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে বাহরাইনেও দ্বিতীয়বারের মতো বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে, যা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930