ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম

ইরান যুদ্ধ থামবে না, ‘বিশ্ব রক্ষায়’ অভিযান চালিয়েই যাব: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২০ মে ২০২৬   ৩২ বার পঠিত
ইরান যুদ্ধ থামবে না, ‘বিশ্ব রক্ষায়’ অভিযান চালিয়েই যাব: ট্রাম্প

ছবি: -সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সামরিক অভিযান নিয়ে সমালোচনা থাকলেও তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকাতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, অনেকেই বলছেন এ যুদ্ধ মার্কিন জনগণের কাছে অজনপ্রিয়। তবে তার বিশ্বাস, মানুষ যখন বুঝবে বিষয়টি পারমাণবিক অস্ত্রের সঙ্গে জড়িত, তখন তারা এই অভিযানের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে।

তিনি বলেন, “এ ধরনের অস্ত্র দিয়ে খুব দ্রুত লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহর ধ্বংস করা সম্ভব। জনপ্রিয় হোক বা না হোক, আমাকে এটা করতেই হবে।”

ট্রাম্প আরও বলেন, তার প্রশাসনের সময়ে বিশ্বকে ধ্বংসের দিকে যেতে দেওয়া হবে না। “এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না,” যোগ করেন তিনি।

ইরান যুদ্ধ ঘিরে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সেটিকে বড় সংকট হিসেবে দেখছেন না ট্রাম্প। তিনি বলেন, বিশ্ববাজারে এখনো প্রচুর তেল রয়েছে এবং বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।

তবে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক জরিপে দেখা গেছে, দেশটির ৭৭ শতাংশ মানুষ মনে করছেন, ট্রাম্পের যুদ্ধনীতি ও পররাষ্ট্রনীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। রিপাবলিকান পার্টির অনেক সমর্থকও একই মত দিয়েছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031