ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

ছবি: -সংগৃহীত

মার্কিন হামলার জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইরান ও তার আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দিতে প্রস্তুত। একই সঙ্গে সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘনের অভিযোগও তুলেছেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করে প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই। তার দাবি, চাপ, আধিপত্যবাদ ও আগ্রাসন যুক্তরাষ্ট্রের নীতির অংশ।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়াতে চায়, তাহলে ইরান ও ‘প্রতিরোধ ফ্রন্ট’ এমন জবাব দেবে, যা তাদের জন্য ‘অবিস্মরণীয় শিক্ষা’ হয়ে থাকবে।

এদিকে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইরানে সেতু, রেললাইন, পানি পরিশোধনকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলা জোরদার করেছে বলে দাবি করেছে তেহরান। এর জবাবে কুয়েতের বেসামরিক অবকাঠামোতে সফল হামলার দাবি করেছে ইরান। হামলার প্রভাবে কুয়েতে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে টানা সাত রাত অভিযান চালানো হয়েছে, যা এখন অষ্টম দিনে গড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে ইরান শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না, বরং পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবে। তার ভাষায়, এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930