ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম

পুত্রের সঙ্গে ক্যাটরিনার আদুরে মুহূর্ত, মুগ্ধ ভক্তরা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
পুত্রের সঙ্গে ক্যাটরিনার আদুরে মুহূর্ত, মুগ্ধ ভক্তরা

ছবি: -সংগৃহীত

মা হওয়ার পর প্রথম জন্মদিনটি স্বামী ভিকি কৌশল ও ছেলে ভিয়ানের সঙ্গে ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেই উদযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর ভক্তদের প্রশংসায় ভাসছেন এই তারকা।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে হালকা কমলা রঙের পোশাকে ক্যাটরিনাকে দেখা যায়। পাশে ছিলেন ভিকি কৌশল ও তাদের ছেলে ভিয়ান। তবে আগের মতো এবারও সন্তানের মুখ প্রকাশ করেননি এই তারকা দম্পতি।

ছবির ক্যাপশনে মাতৃত্বের অনুভূতি প্রকাশ করে ক্যাটরিনা লেখেন, ‘সবচেয়ে মূল্যবান যে আশীর্বাদ তুমি (ভিয়ান), তার জন্য চিরকাল কৃতজ্ঞ। সেরা জন্মদিন।’ একই সঙ্গে স্বামী ভিকিকে ট্যাগ করে মজার ছলে লেখেন, ‘তুমি খুব একটা খারাপ নও।’

স্ত্রীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও শেয়ার করেন ভিকি কৌশল। ছবিতে জন্মদিনের কেক হাতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় তাকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জানের জন্মদিন।’

তারকা দম্পতির এই পারিবারিক মুহূর্তের ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা।

কাজের ক্ষেত্রে ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’-এ। এছাড়া ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের সঙ্গে তার অভিনয়ের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031