https://timenewsbangla.com

থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জন নয়গন’ মুক্তির আগেই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। আগামী ২৩ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাওয়া সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া মিলেছে।
দীর্ঘ সাত মাসের অপেক্ষা ও সেন্সর-সংক্রান্ত জটিলতা পেরিয়ে মুক্তি পাচ্ছে এই সিনেমা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই বিজয়ের শেষ অভিনীত চলচ্চিত্র হওয়ায় ভক্তদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েক গুণ।
ভারতের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়ে যায়। বেঙ্গালুরুর কয়েকটি মাল্টিপ্লেক্সে প্রিমিয়াম টিকিটের দাম ২ হাজার ৫০০ রুপি হলেও তা দ্রুত শেষ হয়ে গেছে।
এইচ বিনোথ পরিচালিত এবং কেভিএন প্রোডাকশনস প্রযোজিত ‘জন নয়গন’ প্রথমে চলতি বছরের জানুয়ারিতে মুক্তির কথা ছিল। তবে সেন্সর বোর্ডের আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। পরে সিনেমাটি ‘এ’ সনদ পেয়ে ২৩ জুলাই মুক্তির অনুমতি পায়।
বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি ও কেরালাসহ বিভিন্ন অঞ্চলে অগ্রিম বুকিং শুরু হয়েছে। বেঙ্গালুরুতে সিনেমাটির চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে তামিলনাড়ুতে সরকারি নীতিমালা অনুযায়ী টিকিটের দাম সীমার মধ্যে রাখা হয়েছে।
বিদেশেও সিনেমাটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। যুক্তরাজ্যে অগ্রিম টিকিট বিক্রিতেও ভালো সাড়া মিলেছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের প্রায় ৮ হাজার পর্দায় একযোগে মুক্তি পাবে ‘জন নয়গন’।
২০২৩ সালের তেলুগু সিনেমা ‘ভগবন্ত কেসরি’-র আনুষ্ঠানিক রূপান্তর এই চলচ্চিত্রে বিজয়কে দেখা যাবে সাবেক পুলিশ কর্মকর্তা ও গণনেতার চরিত্রে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, মামিতা বাইজু, প্রকাশ রাজ ও প্রিয়ামণি।
মুক্তির আগেই টিকিট বিক্রিতে আলোচনায় থাকা ‘জন নয়গন’ বক্স অফিসে নতুন কোনো রেকর্ড গড়তে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।