ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
শহীদ জিয়ার রাজনৈতিক উত্থানে যাদু মিয়ার অবদান অনস্বীকার্য : তথ্যমন্ত্রী নামিবিয়ায় মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ক্ষুব্ধ অরিজিৎ সিং

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ক্ষুব্ধ অরিজিৎ সিং

ছবি: -সংগৃহীত

ভারতের চলমান শিক্ষার্থী আন্দোলন ও বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী অরিজিৎ সিং। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগ ওঠে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এক্সে দেওয়া এক পোস্টে অরিজিৎ সিং লেখেন, ‘শিক্ষার্থীদের মারধর করছে! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে? আপনারা কি নিজেদেরই ঈশ্বর মনে করছেন?’

তিনি আরও লেখেন, ‘সব কিছু মনে রাখা হবে। পরিবর্তনই একমাত্র ধ্রুবক।’

অরিজিতের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্ত ও অনুসারী তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। আন্দোলন ও পুলিশের ভূমিকা নিয়ে বলিউডের প্রথম সারির শিল্পীদের অবস্থান জানতে আগ্রহ ছিল অনেকের। সেই প্রেক্ষাপটে অরিজিতের প্রকাশ্য প্রতিক্রিয়া বিশেষ গুরুত্ব পেয়েছে।

এর আগে একই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনাতেও বলিউডের কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতিবাদ জানিয়েছেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031