ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
শহীদ জিয়ার রাজনৈতিক উত্থানে যাদু মিয়ার অবদান অনস্বীকার্য : তথ্যমন্ত্রী নামিবিয়ায় মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী

বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার একক কনসার্ট, টিকিটের দাম ঘোষণা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার একক কনসার্ট, টিকিটের দাম ঘোষণা

ছবি: -সংগৃহীত

দেশের বন্যার্ত মানুষের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই উদ্যোগের অংশ হিসেবে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন। একই অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননাও প্রদান করা হবে।

আগামী ২৪ জুলাই রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ‘রুনা লায়লা’ শীর্ষক এই সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে তিনি তার জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, অনুষ্ঠানের টিকিটের শুভেচ্ছা মূল্য তিনটি শ্রেণিতে নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণির টিকিট ৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির ৩ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির টিকিট ২ হাজার টাকা।

টিকিট বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বন্যার্তদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

টিকিট সংগ্রহ করা যাবে ২২ ও ২৩ জুলাই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আগ্রহীদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির অর্থ, হিসাব ও পরিকল্পনা বিভাগের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031