ঢাকা
০৮ আগস্ট ২০২৬

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সংসদের চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেবে ইসি

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সংসদের চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেবে ইসি

দল থেকে বহিষ্কারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল হবে কি না, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে যাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, জাতীয় সংসদের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সংবিধান ও আইন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে সংবিধানের বিধান অনুযায়ী তার আসন শূন্য হতে পারে। তবে কোনো রাজনৈতিক দল কাউকে বহিষ্কার করলেই স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্য পদ বাতিল হয় না।

তিনি বলেন, এ বিষয়ে সংসদের পক্ষ থেকে স্পিকারের মাধ্যমে কোনো রেফারেন্স বা নির্দেশনা এলে নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেবে।

গাজী নজরুল ইসলামের বিষয়ে ইসি কমিশনার বলেন, শুধু দলীয় বহিষ্কারের তথ্যের ভিত্তিতে এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সংসদ থেকে প্রয়োজনীয় নথি পাওয়ার পরই বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি জানান, চলতি বছরের অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রাথমিকভাবে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার ভোট শুরু করার পরিকল্পনা রয়েছে।

আবহাওয়া পরিস্থিতি, সরকারি পরীক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে ভোটের তারিখ চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031