ঢাকা
০৮ আগস্ট ২০২৬

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। এরই ধারাবাহিকতায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের আবেদন করবে প্রসিকিউশন।

এর আগে ২১ জুলাই মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেন দীর্ঘ প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার হন। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। মোজাফফরের সঙ্গে যোগসাজশের অভিযোগ থাকায় তাকেও এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031