ঢাকা
০৮ আগস্ট ২০২৬

ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
ম্যানিলায় জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে তাদের এই সাক্ষাৎ হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এস জয়শঙ্কর নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে অংশ নিতে বর্তমানে ম্যানিলায় রয়েছেন খলিলুর রহমান। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031