ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
বিদায়ী আনুষ্ঠানিকতা শেষে রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না, ককরোচ জনতা পার্টি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের আশঙ্কা ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান : নিউইয়র্ক টাইমস সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্যমন্ত্রী কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ৩ ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি সংবিধান রক্ষা করেছি, বর্তমান সরকার গঠনে আমারই কৃতিত্ব, পদত্যাগের পর সাহাবুদ্দিন পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত

অনুপম রায়ের ঢাকা কনসার্টে যোগ দিচ্ছে ‘মাইলস’

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
অনুপম রায়ের ঢাকা কনসার্টে যোগ দিচ্ছে ‘মাইলস’

ছবি: -সংগৃহীত

প্রশাসনিক জটিলতায় স্থগিত হওয়ার পর অবশেষে আগামী ১ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের প্রতীক্ষিত কনসার্ট। নতুন সূচিতে আয়োজনে যুক্ত হয়েছে দেশের কিংবদন্তি ব্যান্ড ‘মাইলস’। তবে আগের ঘোষণায় থাকা ‘বেঙ্গল সিম্ফনি’ এবার কনসার্টে অংশ নিচ্ছে না।

আয়োজকরা জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়সূচির সঙ্গে সমন্বয় না হওয়ায় ‘বেঙ্গল সিম্ফনি’র পরিবর্তে ‘মাইলস’কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শিরোনামের এ কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শুধু কনসার্টের দিনের।

অনুষ্ঠানকে ঘিরে প্রকাশিত এক ভিডিও বার্তায় অনুপম রায় বলেন, “হ্যালো বাংলাদেশ, অনেক দিন অপেক্ষার পর অবশেষে আমাদের দেখা হচ্ছে। গতবারের পরিস্থিতি সত্যিই দুর্ভাগ্যজনক ছিল। তবে এবার আর দেরি নয়। আগামী ১ আগস্ট আমি আসছি, তোমাদের সঙ্গে আমার প্রিয় গানগুলো গাইতে।”

ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। টিকিট বিক্রি হচ্ছে ‘টিকিট টুমরো’ প্ল্যাটফর্মে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশ ও ভারতের দুই জনপ্রিয় সংগীতশিল্পীর পরিবেশনায় এই আয়োজন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031