https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপজয়ী স্পেনের দুটি ম্যাচে সন্দেহজনক বেটিংয়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফিফার কাছে ব্যাখ্যা চেয়েছে ম্যাচ পাতানো ও দুর্নীতি প্রতিরোধে কাজ করা স্বাধীন আন্তর্জাতিক সংস্থা গ্রুপ অব কোপেনহেগেন।
‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের সাতটি ম্যাচকে ‘ইয়েলো অ্যালার্ট’ বা হলুদ সতর্কতার আওতায় আনা হয়েছে। এর মধ্যে স্পেনের দুটি ম্যাচ রয়েছে।
কেপ ভার্দের বিপক্ষে স্পেনের গোলশূন্য ড্র ম্যাচে বেটিংয়ের অস্বাভাবিক প্রবণতা এবং সৌদি আরবের বিপক্ষে ভিএআরের দীর্ঘ বিলম্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
তবে গ্রুপ অব কোপেনহেগেন জানিয়েছে, সতর্কতা জারির অর্থ ম্যাচে কারচুপি হয়েছে—এমন নয়। অস্বাভাবিক বেটিংয়ের পেছনে বাজারের তারল্য পরিবর্তন বা অন্যান্য কারণও থাকতে পারে।
ফিফা জানিয়েছে, কোনো সন্দেহজনক বেটিং বা ম্যাচ পাতানোর তথ্য তারা পায়নি। গ্রুপ অব কোপেনহেগেনও বলেছে, এখন পর্যন্ত কোনো ম্যাচে ম্যাচ পাতানোর সরাসরি ইঙ্গিত পাওয়া যায়নি। তবে সন্দেহ তৈরি হওয়া ম্যাচগুলো নিয়ে ফিফার কাছে আরও ব্যাখ্যা চাওয়া হয়েছে।