ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সতর্কতা, সার সংকটে খাদ্য উৎপাদনে ঝুঁকিতে বাংলাদেশ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
জাতিসংঘের সতর্কতা, সার সংকটে খাদ্য উৎপাদনে ঝুঁকিতে বাংলাদেশ

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ সম্ভাব্য সার সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি বলছে, এ পরিস্থিতি দেশের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

ডব্লিউএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার মোট ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করে। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুত রয়েছে, তা অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণে সক্ষম।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটির উৎপাদন বন্ধ রয়েছে।

ডব্লিউএফপির আশঙ্কা, এই সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়তে পারেন।

এদিকে লোহিত সাগরে সৌদি আরবগামী দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি (আনসার আল্লাহ) গোষ্ঠী। তাদের দাবি, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের জাহাজ দুটিতে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাবে জ্বালানি সরবরাহ, সারের বাজার এবং বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপরও চাপ বাড়ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930