ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছবি: -সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ বা বরখাস্ত করার দাবিতে ভারতের মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২০ জুলাইয়ের আন্দোলনের চেয়েও বড় ও তীব্র কর্মসূচি দেওয়া হবে।

শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা এ ঘোষণা দেন। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

বৈঠকে সিজেপি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণ, নিট-ইউজি পরীক্ষার অনিয়মের জেরে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানায়। সংগঠনটির দাবি, সরকার দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে নীতিগত সম্মতি দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে।

এ বিষয়ে উভয় পক্ষের পরবর্তী বৈঠক শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সিজেপি স্পষ্ট করে জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত না হলে শিক্ষা সংস্কার নিয়ে আর কোনো আলোচনা হবে না।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930