ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ নতজানু রাষ্ট্রে আর কখনো ফিরে যাবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়িত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী গুলশান থেকে গ্রেফতার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৩ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, দর্শনার্থীদের জন্য খুলছে দুয়ার জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের

গোবিন্দ-কারিশমার জনপ্রিয় জুটি ভাঙার নেপথ্যে কী ছিল?

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
গোবিন্দ-কারিশমার জনপ্রিয় জুটি ভাঙার নেপথ্যে কী ছিল?

ছবি: -সংগৃহীত

নব্বইয়ের দশকে বলিউডের সবচেয়ে সফল অনস্ক্রিন জুটিগুলোর একটি ছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর। ‘কুলি নং ১’, ‘হিরো নং ১’ ও ‘রাজা বাবু’র মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিলেও একসময় হঠাৎ করেই একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন তারা। এতদিন পর সেই জুটি ভাঙার সম্ভাব্য কারণ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শাগুফতা আলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘হিরো নং ১’-এর এই সহ-অভিনেত্রী জানান, কারিশমা ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও নিজের কাজের প্রতি নিবেদিত। তবে তার ভাষ্য অনুযায়ী, অভিনেত্রীর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও কিছুটা জেদি স্বভাব দুই তারকার দূরত্ব তৈরির অন্যতম কারণ হতে পারে।

অন্যদিকে, গোবিন্দ সম্পর্কে শাগুফতা বলেন, তিনি প্রায়ই শুটিং সেটে দেরিতে পৌঁছাতেন। তবে ব্যক্তি হিসেবে ছিলেন অত্যন্ত উদার ও বড় মনের মানুষ।

গোবিন্দ-কারিশমার জুটি ভেঙে যাওয়ার বিষয়ে শাগুফতার দাবি, সময়ের সঙ্গে তাদের একসঙ্গে কাজ করার আগ্রহ কমে যায়। একই সঙ্গে দীর্ঘদিন একই জুটিকে পর্দায় দেখার কারণে দর্শকদের মধ্যেও এক ধরনের একঘেয়েমি তৈরি হয়েছিল, যা এই জুটি ভেঙে যাওয়ার পেছনে ভূমিকা রাখতে পারে।

সাক্ষাৎকারে একসময় তাদের প্রেমের গুঞ্জনের বিষয়েও কথা বলেন শাগুফতা। তার দাবি, বিষয়টি বলিউডে অনেকের কাছেই জানা ছিল। যদিও গোবিন্দ ও কারিশমা কখনোই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।

গোবিন্দর স্ত্রী সুনীতা এ বিষয়ে জানতেন কি না—এমন প্রশ্নের জবাবে শাগুফতা বলেন, তার ধারণা সুনীতা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তবে তিনি কখনো প্রকাশ্যে এ নিয়ে কোনো বিতর্ক তৈরি করেননি এবং পুরো বিষয়টি অত্যন্ত সংযতভাবে সামলেছেন।

তবে শাগুফতা আলির এসব মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত গোবিন্দ, কারিশমা কাপুর কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031