ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে চুক্তির আশা যুক্তরাষ্ট্রের পর্যটনকেন্দ্র একসময় ছিল কারাগার আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে থাকা হাতি ফিরছে মালিকের কাছে পুলিশ সদস্যকে বিয়ে করায় মেয়েকে হত্যা, ভারতে বাবা গ্রেফতার স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা একদিনেই অর্ধেকে কাঁচা মরিচের দাম, ৩০০ থেকে নেমে ১৫০ টাকা উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক : ড. ইউনূস

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন ব্রেট লি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন ব্রেট লি

ছবি: -সংগৃহীত

প্রায় দেড় দশক আগে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লির প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সেই পুরোনো জল্পনা আবার আলোচনায় আসতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্রেট লি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, বলিউডের কোনো অভিনেত্রীর সঙ্গে তাঁর কখনো প্রেমের সম্পর্ক ছিল না।

আইপিএলের শুরুর দিকে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতেন ব্রেট লি। সে সময় দলটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন প্রীতি জিনতা। তাদের বন্ধুত্ব থেকেই প্রেমের গুঞ্জনের জন্ম হয়। পরে ব্রেট লি কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, প্রীতি জিনতা তাঁর খুব ভালো বন্ধু। তিনি প্রীতিকে অত্যন্ত বুদ্ধিমতী বলে উল্লেখ করেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধার কথাও জানান।

গুঞ্জন নিয়ে মানুষের নানা মন্তব্য কখনো তাঁকে বিচলিত করেনি বলেও জানান এই অস্ট্রেলিয়ান তারকা। তাঁর ভাষায়, মানুষ নানা ধরনের অনুমান করতে পারে, তবে তিনি কখনো সেসবকে নিজের ওপর প্রভাব ফেলতে দেননি, কারণ সত্যটা তিনি জানতেন।

সময়ের সঙ্গে দুজনের জীবনই ভিন্ন পথে এগিয়েছে। ২০১৬ সালে প্রীতি জিনতা জিন গুডএনাফকে বিয়ে করেন।

অন্যদিকে, দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষে ২০১৫ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ব্রেট লি। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ৭৬টি টেস্টে ৩১০টি এবং ২২১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৮০টি উইকেট শিকার করেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031