https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে এবং উভয় দেশ বাস্তব সাফল্য অর্জন করতে পারবে।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
সার্জিও গর বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করা ওয়াশিংটনের অন্যতম অগ্রাধিকার।
এর আগে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান মার্কিন এই বিশেষ দূত। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তার সফর শেষ হয়।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||