ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
‘আয়নাঘরের’ দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী : চিফ প্রসিকিউটর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ ২৯ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা চক্রান্ত নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদল কৃষিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

শুরু হচ্ছে পরিবারভিত্তিক সংগীত প্রতিযোগিতা ‘পরিবারের সেরা জুটি’

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
শুরু হচ্ছে পরিবারভিত্তিক সংগীত প্রতিযোগিতা ‘পরিবারের সেরা জুটি’

ছবি: -সংগৃহীত

পরিবারের সদস্যদের নিয়ে ব্যতিক্রমধর্মী সংগীত প্রতিযোগিতা ‘পরিবারের সেরা জুটি’ আয়োজন করতে যাচ্ছে মিউজিক আর্ট কমিউনিকেশনস। প্রতিযোগিতায় অংশ নিতে হবে একই পরিবারের দুই সদস্যকে জুটি হিসেবে। বিচারকের দায়িত্বে থাকছেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা, লুৎফর হাসান এবং সাজিয়া সুলতানা পুতুল।

ইতোমধ্যে প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ২০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করা যাবে। অংশগ্রহণকারীদের সর্বোচ্চ দুই মিনিটের একটি যুগল গানের ভিডিও জমা দিতে হবে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হবে ৩০টি জুটি।

নির্বাচিত জুটিরা স্টুডিও রাউন্ডে পেশাদার পরিবেশে গান পরিবেশন করবেন। সেখান থেকে সেরা ১০টি জুটি ফাইনাল পর্বে জায়গা করে নেবে। ফাইনালের আগে তাদের জন্য দুই দিনের বিশেষ কর্মশালার আয়োজন করা হবে, যেখানে দেশের স্বনামধন্য শিল্পীরা ভোকাল, মঞ্চ উপস্থাপনা ও ডুয়েট পারফরম্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেবেন। এরপর দর্শক ও বিচারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জুটি পাবে ২ লাখ টাকা, প্রথম রানার্সআপ ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ ৫০ হাজার টাকা। এছাড়া সেরা তিন জুটিকে নিয়ে নির্মাণ করা হবে পৃথক মিউজিক ভিডিও।

বিচারক লুৎফর হাসান বলেন, বাবা-মা ও সন্তান, ভাই-বোন, স্বামী-স্ত্রী, চাচা-ভাতিজিসহ একই পরিবারের যেকোনো দুই সদস্য এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তাঁর মতে, পারিবারিক বন্ধনকে সংগীতের মাধ্যমে উদযাপনের এটি একটি অভিনব উদ্যোগ।

সাজিয়া সুলতানা পুতুল বলেন, পরিবারের সদস্যদের একসঙ্গে গান গাওয়ার এই আয়োজন তাঁকে দারুণভাবে উৎসাহিত করেছে। তিনি সুজিত মোস্তফার সঙ্গে বিচারকের দায়িত্ব পালনকে সম্মানের এবং লুৎফর হাসানের সঙ্গে কাজ করাকে আনন্দের বলে উল্লেখ করেন।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতাটির সম্প্রচারের তারিখ এবং টেলিভিশন চ্যানেলের নাম ঘোষণা করা হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031