ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ট্রাম্পের আলোচনা-সমঝোতার দাবি নাকচ করল ইরান সালিশে মারধরের পর বিষপানে যুবকের মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ ঘরে বসেই মিলবে পাসপোর্ট, অনলাইন ভিসা চালুর পরিকল্পনা সরকারের শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণ জব্দ রাষ্ট্র পরিচালনায় নতুন মাত্রা যোগ করেছেন তারেক রহমান : চীনা রাষ্ট্রদূত ৫ আগস্ট ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে সঙ্গে নিয়েই রাজনৈতিক সংকটের সমাধান হবে : মির্জা ফখরুল মন্ত্রিসভায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন খসড়া অনুমোদন, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে এআই ব্যবহারে কঠোর সতর্কতার নির্দেশ, গোপন তথ্য সুরক্ষায় জোর

ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

ছবি: -সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম চলতি আগস্টে ঢাকায় কনসার্ট করতে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বব্যাপী ‘দিল কে পারদে’ ট্যুরের অংশ হিসেবে ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট। আয়োজন করছে কেওয়াইএন আর্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে সফল কনসার্ট শেষে এবার বাংলাদেশের দর্শকদের সামনে পারফর্ম করবেন হাসান রহিম।

আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত এই শিল্পী কোক স্টুডিও পাকিস্তান-এর ১৪তম আসরে ‘পিছে হাট’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরে ‘তুররি জান্দি’ গানও শ্রোতাদের প্রশংসা কুড়ায়। তাঁর জনপ্রিয় অন্যান্য গানের মধ্যে রয়েছে ‘পেয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ এবং ‘মেহবুবা’।

এর আগে গত ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করে দর্শকদের মাতিয়েছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর ১০০ ফুট এলাকায় আয়োজিত কনসার্টে প্রায় দুই ঘণ্টা পারফর্ম করে তিনি পরিবেশন করেন ‘তেরে বিন’, ‘আদাত’, ‘পেহলি নজর মে’ ও **‘তেরা হোনে লাগা হু’**সহ তাঁর জনপ্রিয় গান।

অন্যদিকে, অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকার কনসার্ট। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশন্স।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031