ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিন বছরে বন্ধ ৪ শতাধিক পোশাক কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি : প্রধানমন্ত্রী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, পরীক্ষা ও জাতীয় মান নির্ধারণের উদ্যোগ ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি : আইরিন খান দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে : প্রধানমন্ত্রী জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯ অতিরিক্ত ডিআইজিসহ চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা জোরদারে বেবিচকের প্রশিক্ষণ সম্পন্ন

আবার গুলি হোয়াইট হাউসের কাছে, বন্দুকধারী নিহত

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৪ মে ২০২৬   ৪৩ বার পঠিত
আবার গুলি হোয়াইট হাউসের কাছে, বন্দুকধারী নিহত

ছবি: -সংগৃহীত

হোয়াইট হাউসের কাছে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের বাসভবনের পাশের একটি নিরাপত্তা চৌকির কাছে এক বন্দুকধারী গুলি চালালে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে তাঁর গোলাগুলি হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে একজন পথচারীও আহত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ঘটনাটি ঘটে পেনসিলভানিয়া অ্যাভিনিউ ও সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্ট এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, একজন সশস্ত্র ব্যক্তি গুলি চালাচ্ছেন—এমন তথ্য পাওয়ার পর সিক্রেট সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছালে বন্দুকধারীর সঙ্গে গুলিবিনিময় শুরু হয়।

গুলির শব্দ শোনার পরপরই হোয়াইট হাউস এলাকায় লকডাউন জারি করা হয়। নর্থ লনে অবস্থান করা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তাকর্মীরা সবাইকে নিচু হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে সন্ধ্যা পৌনে সাতটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে লকডাউন তুলে নেওয়া হয়।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সিক্রেট সার্ভিস। পাশাপাশি এফবিআইও ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্তে সহায়তা করছে।

এর আগে চলতি মাসের শুরুতেও হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক ব্যক্তিকে ঘিরে গোলাগুলির ঘটনা ঘটে। এছাড়া এপ্রিলের শেষ দিকে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালেও গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নতুন এই ঘটনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের আশপাশের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930