ঢাকা
১৭ আগস্ট ২০২৬

আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বিচারপতি খায়রুল হক

ছবি: -সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না। গত ১১ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। সোমবার (১৭ আগস্ট) এর লিখিত অনুলিপি প্রকাশ করা হয়েছে।

এদিকে বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তার জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে যেকোনো সময় তিনি কারামুক্ত হতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এর আগে হাইকোর্ট এই মামলায় খায়রুল হককে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পর চেম্বার আদালত সোমবার সেই জামিন বহাল রাখেন।

এর আগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলাতেও তার জামিন বহাল ছিল। ওই মামলায় ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোয়াইব নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়।

গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে একে একে আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031