https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পাওয়া বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে নবগঠিত ১৩টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ কথা জানান।
তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় নিয়ে প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে। জাতীয় দল দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে সংবর্ধনার আয়োজনের বিস্তারিত জানানো হবে।
রোববার ডারউইনে অস্ট্রেলিয়াকে একদিন হাতে রেখেই ৯ উইকেটে হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয় এবং টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়।