ঢাকা
১৬ আগস্ট ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬

জেলা প্রতিনিধি
সোমবার, ২৫ মে ২০২৬   ৩১ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে অন্তত ১৫ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকে করে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

কালিহাতি ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031