ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, পরিবার বলছে সুস্থ আছেন অভিনেতা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ৩১ বার পঠিত
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, পরিবার বলছে সুস্থ আছেন অভিনেতা

ছবি: -সংগৃহীত

ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা ও নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে তার পরিবার ও নিসচা সূত্র।

বর্তমানে চিকিৎসকদের পরামর্শে লন্ডনে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি।

পরিবার আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল যাচাই-বাছাই ছাড়াই তার মৃত্যুর ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করছে। এ ধরনের গুজবে কান না দিতে গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি এবং দেশের প্রায় ১২০টি শাখার নেতাকর্মীরা যৌথ বিবৃতিতে এ অপপ্রচারের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিসচার নেতারা বলেন, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর মতো সংবেদনশীল বিষয়ে যথাযথভাবে তথ্য যাচাই না করে প্রচার করা অনৈতিক। যাচাইহীন এই গুজবের কারণে ইলিয়াস কাঞ্চনের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন উন্নত চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে লন্ডনে যান। সেখানে আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে চিকিৎসকরা তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত বলে জানান। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে তার চিকিৎসা চলছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930