ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে শক্তিশালী সাংবিধানিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে যেন স্বৈরাচার বা ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে, সে জন্য সাংবিধানিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার চলছে।

তিনি বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈষম্যহীন, সাম্যভিত্তিক ও মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।

বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, দলটির ১৯ দফা কর্মসূচির মূল লক্ষ্য ছিল মানুষের ভাগ্যের উন্নয়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক সমৃদ্ধি।

অনুষ্ঠানে প্রধান বক্তা বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির ধারাবাহিকতায় দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির সর্বোচ্চ পর্যায়ে নিতে সরকার কাজ করছে।

সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930