https://timenewsbangla.com

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সন্ধ্যার পর দেশের বিভিন্ন অঞ্চলেও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।