ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

তরুণীকে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
তরুণীকে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড

ছবি: -সংগৃহীত

ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লীতে ২২ বছর বয়সী এক তরুণীকে আটকে রাখার দায়ে তানিয়া আক্তার (৪৩) নামে এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। রায়ের পর তানিয়াকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১৮ মার্চ ময়মনসিংহে নিয়ে যাওয়ার কথা বলে ওই তরুণীকে ঢাকা থেকে ফরিদপুরের যৌনপল্লীতে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন তানিয়া। পরে ২৫ মার্চ রাতে র‍্যাব-১০ ক্যাম্পে ফোন করে সাহায্য চান তরুণী। ওই রাতেই অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-১০-এর নায়েব সুবেদার শেখ ইসরাইল আমিন বাদী হয়ে তানিয়াকে একমাত্র আসামি করে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া জানান, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬ ও ১১ ধারায় তানিয়াকে দণ্ড দেওয়া হয়েছে। দুটি সাজা একই সঙ্গে কার্যকর হওয়ায় তাকে ১০ বছরের সাজাই ভোগ করতে হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930